মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরিফে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যা ১ মহররম থেকে শুরু হয়েছে। ইমামবাড়ী থেকে দেশের অন্যতম বৃহত্ শোক মিছিল বের হবে। এতে প্রায় অর্ধলাখ এমামভক্ত অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। দরবার শরীফের পীর ও বাংলাদেশ পাক পাঞ্জাতন অনুসারী পরিষদের সভাপতি শাহ্ মোখলেছুর রহমান এতে সভাপতিত্ব করবেন। —প্রেস বিজ্ঞপ্তি