চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় উ. কোরিয়া

উত্তর কোরিয়া গতকাল জানিয়েছে, তারা চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ফের শুরু করতে চায়। দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোই চন হুই বলেছেন, চলতি মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করতে চান তারা। তবে তিনি সতর্ক করেন, ওয়াশিংটন ভাল মন নিয়ে না আসলে সমঝোতা হবে না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। -রয়টার্স