জাপানে ‘ফাসাইর’ তাণ্ডব: এক জনের মৃত্যু

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ফাসাইর আঘাতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরের দিকে তীব্র বেগে এটি আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বেগে উপকূলীয় এলাকায় এর তাণ্ডবে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্থানে ভূমিধসেরও খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। বিভিন্ন স্থানে রেল চলাচলও কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে। এদিকে বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ায় ৯ লাখ ঘরবাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড ঝড়ো বাতাস ঐ নারীকে উড়িয়ে নিয়ে যায়। পরে তিনি একটি ভবনের গায়ে আছড়ে পড়েন। জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, ঝড়ের কারণে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এ কারণে আশপাশের প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সর্বশেষ ঝড়টি মোড় ঘুরে আরব সাগরের দিকে গেছে বলে জানা গেছে।জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ঝড়ের কারণে কানাগাওয়া শহরের প্রায় সব এলাকা অন্ধকারে ডুবে যায়। কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। টোকিওর সেতাগায়া শহরের রাস্তায় পঞ্চাশোর্ধ্ব এক নারীকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

বিবিসি