নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক ব্যক্তি। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়, ডরড্রেচট শহরের একটি আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ডে টেলিগ্রাফের খবরে বলা হয়, ডরড্রেচট শহরে এক পুলিশ কর্মকর্তা পরিবারের দুই সদস্যকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।
ডরড্রেচট শহরের মেয়র উটার কোলফ টুইট বার্তায় জানিয়েছেন, মারাত্মক একটি গুলির ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।
আরো পড়ুন: হেলমেট না থাকায় পুলিশের মোটরসাইকেল আটক
পুলিশের মুখপাত্র জানান, গুলির ঘটনার পর ডরড্রেচট শহরের বাড়িটির বাইরে জোড় হয় পুলিশ সদস্যরা। ঘটনাটি সম্ভবত পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ