বকশীগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বকশীগঞ্জ-সারমারা সড়কের গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে একই দিকে যাত্রা পথে ট্রাকটি অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম ট্রাকের নিচে পড়ে আহত হন। আহত শফিকুলকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

নিহত শফিকুল ইসলাম রামরামপুর এলাকার আবদুল আওয়ালের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ