বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সড়কের বাবুরবাড়ী এলাকায় দুই ট্রাকের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়কে দাঁড়িয়ে থাকা একটি ইটবাহী বিকল ট্রাকের পিছন থেকে পাথর বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ইটবাহী ট্রাকের চালক ও হেলপারসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হয়েছেন পাথর বোঝাই ট্রাকের চালক। নিহতরা বিকল ট্রাকটির মেরামতের কাজ করছিলো বলে জানা গেছে। হতাহতদের মধ্যে তাৎক্ষনিকভাবে ইটবাহী ট্রাকের নিহত চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি সাতক্ষীরা জেলার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো. ইয়াসিন হোসেন আনসারী (২২)।
আরও পড়ুন- বকশীগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
কাটাখালী হাইওয়ে পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ বাগেরহাট মর্গে পাঠিয়েছে এবং আহত ট্রাক চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে নিশ্চিত করেছে।
ইত্তেফাক/এসএস