মাদারীপুরের রাজৈর উপজেলায় সোমবার রাতে ডেঙ্গু জ্বরে সিদ্দিকুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার জ্বর হলে সিদ্দীকুর রহমানকে প্রথমে রাজৈর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বর শনাক্ত হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার সময় তিনি মারা যান। তার বাড়ী উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
আরও পড়ুন- ডেঙ্গুতে নারীসহ দুইজনের মৃত্যু
সিদ্দিকুর রহমান রাজৈর উপজেলার গ্রাম পুলিশ সমিতির সভাপতি ছিল। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল।
ইত্তেফাক/এসএস