নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে ঘরের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (২৫) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নোয়াপাড়া গ্রামের জজ মিয়ার বাড়িতে ঘরের চালা মেরামত করার জন্য চালার উপরে উঠলে অরক্ষিত একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা জজ মিয়াকে আটক করেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার শাসনপাড়া গ্রামের ওবায়দুল্লার ছেলে।
ইত্তেফাক/এসএস