ঢাকার কেরানীগঞ্জে বামনশুর মডেল টাউন হাউজিং কোম্পানি ড্রেজার দিয়ে ফসলী জমি ভরাট করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। এ সময় ড্রেজার দিয়ে ২১টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হাউজিং কোম্পানির লোকজনের হামলায় আহত হন অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুরে বামনশুর এলাকায় এ ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এলাকার দুইশ কৃষকের ফসলী জমিতে ড্রেজার দিয়ে জমি ভরাট করে হাউজিংয়ের কাজ করতে এলে গ্রামবাসীর তাদের বাধা দেয়। এ সময় তাদের ওপর হামলা চালালে ৩০ জন আহত হন।
আহতদের মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। বিকালে ফরিদা (৫৫), সবজি (২০), পারুল (৫০) ও আলমসহ (২০) চার জনের অবস্থা আশংকাজনক হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় শেখ হাসিনা
মডেল থানা ওসি (তদন্ত) সোয়েব মোল্লা জানান, ওই ঘটনায় আহত লাখি বেগম বাদি হয়ে রাতে কেরানীগঞ্জ মডেল থানা একটি মামলা করেছে।তিনজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি