আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ববিন কারখানার এক শ্রমিককে হত্যা করা হয়েছে। নিহতের নাম আজহারুল ইসলাম সুমন (২৮)। তিনি উপজেলার সত্যভান্দি ভূঁইয়া পাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১২.৩০ মিনিটের দিকে সত্যভান্দি নয়াপাড়া গ্রামে অবস্থিত মুকুল হোসেনের মালিকানাধীন উদয়ন ববিন মিলের শ্রমিক আজহারুল ইসলাম সুমনকে কে বা কারা মিলের ভিতর থেকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে গুরুতর আহত অবস্থায় মিলের সামনে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূলতা আল-রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ রাবি সাংবাদিকের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদ

আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, এ ব্যাপারে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, 'ধারণা করা হচ্ছে খেলনার ছলে শ্রমিকরা এই ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/নূহু