ত্রিদেশীয় টি-২০ সিরিজ

টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম তিন ম্যাচের জন্য আজ থেকে টিকিট বিক্রি শুরু হবে। সকাল ৯টা থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে পাওয়া যাবে টিকিট।গতকাল টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় পূর্ব গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। দক্ষিণ ও উত্তর গ্যালারির টিকিট ১৫০ টাকা, শহীদ মুস্তাক-শহীদ জুয়েল গ্যালারির টিকিট ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকিট ২ হাজার টাকায় কেনা যাবে।