রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী যুবলক্ষীপাড়ায় বন্যহাতির আক্রমণে মো. শরিফ হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেয়ার পথে বন্যহাতির পাল শরিফকে আক্রমণ করে। হাতির পাল তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে সে মারা যায়। গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির ঘটনাটি নিশ্চিত করেছেন।