ফুটবল খেলায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ এর খেলায় দুই টিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলার হাইদগাঁও ও খরনা ইউনিয়ন টিমের খেলা ছিল। খেলার শেষ পর্যায়ে শ্লোগান দেওয়া নিয়ে হাইদগাঁও ও খরনা ইউনিয়ন টিমের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এতে আহত হয়েছেন হাইদগাঁও টিমের সমর্থক মো. ইফতেখার (২০), মো. মারুফ (১৭), সুমন (২২) ও ফরহাদসহ (২০) অন্তত ১০ জন। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জানিয়েছেন, যারা আহত হয়েছে তারা পটিয়া হাসপাতাল থেকে চিকিত্সা গ্রহণ করেছেন।