ফুলবাড়ীতে জবদুল (২৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমণ্ডল গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, জবদুল মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিলে রাত ৮টায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. গোলাম কিবরিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।