শেরপুরে টেন্ডারে ই-জিপি চালু

সরকারি কেনাকাটায় অনলাইন টেন্ডারের জন্য ‘ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট’ বা ই-জিপি চালু করলো শেরপুর জেলা পুলিশ। মঙ্গলবার শেরপুর পুলিশ লাইনস মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, গুণীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ই-জিপি কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পুলিশ সুপার বলেন, পুলিশ হেডকোয়ার্টার এবং ডিএমপি ছাড়া জেলা পুলিশের মধ্যে শেরপুর জেলাই প্রথম যেখানে অনলাইন টেন্ডার প্রক্রিয়া চালু করতে ই-জিপি কার্যক্রম শুরু করা হলো। অনলাইন টেন্ডারে ওটিএম বা ‘ওপেন টেন্ডার মেথড’ এবং এলটিএম বা ‘লিস্টেড টেন্ডার মেথড’ প্রক্রিয়া চালু রয়েছে।