কাহালুতে দুই বাংলার নাট্য মিলন উত্সব শুক্রবার শুরু

কাহালুতে উপজেলা অডিটোরিয়ামে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী দুই বাংলার (বাংলাদেশ ও ভারত) নাট্য মিলন উত্সব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষ্যে কাহালু থিয়েটার এ উত্সবের আয়োজন করে।

কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান জানান, আগামী শুক্রবার বিকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গাজোলের “বিষান” নাট্যসংস্থার ১৪ সদস্যের একটি দল কাহালু এসে পৌঁছবে। সন্ধ্যায় কাহালু উপজেলা অডিটোরিয়াম হলে দুই বাংলার গুণী নাট্য শিল্পীদের উপস্থিতিতে এ নাট্য উত্সবের উদ্বোধন হবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া বাঙালি সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।