উপজেলার শ্যামকুড় সীমান্তে মঙ্গলবার রাতে ১৮৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
মহেশপুর থানা ও র্যাব সূত্রে প্রকাশ, রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে উপজেলার অনন্তপুর গ্রমের তিন রাস্তার মোড় থেকে শ্যামকুর গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী আরাফাত হোসেনকে আটক করে। তার কাছ থেকে ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মহেশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।