মহেশপুর ৫ম উপজেলা নির্বাচনে বুধবার বিকাল পর্যন্ত তিন জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বুধবার বিকাল পর্যন্ত তিন জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পুরুষ আট জন এবং মহিলা তিন জন।
এদিকে মহেশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান জানান, তাদের দলের পক্ষ থেকে চার জনের নামের প্যানেল করে একটি তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্য থেকে কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তিনিই প্রার্থী হবেন।