সংবাদ সংক্ষেপ

কেয়ার ক্যাটস-২ প্রকল্পের অবহিতকরণ সভা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় বুধবার কেয়ার বাংলাদেশ এর ক্যাটস-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয়। ইউকেএইড এর অর্থায়নে এবং ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় গঙ্গাচড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও কেয়ার বাংলাদেশ এর আয়োজনে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল ইসলাম, প্রধান শিক্ষক রেহেনা বেগম প্রমুখ।                                                                                                            

ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে মঙ্গল ও বুধবার ডেঙ্গু রোগ বিস্তার প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার রাণীনগর জোনাল শাখা এ আলোচনা সভার আয়োজন করে। রেলগেট সংলগ্ন প্রশিকার রাণীনগর ও আবাদপুকুর অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক জসীম উদ্দিন, রাণীনগর এলাকা ব্যবস্থাপক নূর হোদা, উপজেলার আবাদপুকুর এলাকা ব্যবস্থাপক জেকের আলী প্রমুখ।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমস্যা ও সম্ভাবনাময় স্থানসমূহের বিষয় নিয়ে সুশীল সমাজের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পর্যটন হলিডে হোমসের হলরুমে এর আয়োজন করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম ও বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা বরিশালের বিভাগীয় কমিশনার বুধবার স্বরূপকাঠির কলেজিয়েট একাডেমির ছাত্র, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, প্রধান শিক্ষক মো. ফজলুল হক ও সহকারী প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক অনু। এ সময় ইউএনও সরকার আবদুল্লা আল মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকারভোগীদের মধ্যে উপকরণ ও

অর্থসহায়তা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে যাকাত ফান্ডের অর্থে উপকারভোগীদের মাঝে বুধবার দুপুরে হুইল চেয়ার, সেলাই মেশিন, ছাগল ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এসব বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন প্রমুখ।

শব্দ-বায়ুদূষণ রোধে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি শেরপুরে বুধবার দুপুরে শব্দদূষণ, বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন ও ডেঙ্গুরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হাসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক হাকিম বাবুল।

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক সেমিনার

খুলনা অফিস খুলনায় বুধবার সকালে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিপিএটিসির কোর কোর্সসমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং খুলনা জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এম ডি এস সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মো. এহসান শাহ।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দার বরদল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও পল্ল­ী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। উপজেলার বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সম্পাদক মো. ফখরুল আলম খসরু, সাংবাদিক শেখ শামীম প্রমুখ।

কলেজে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা মরহুম সৈয়দ নজমুল হুদা ও আখতারুন্নেছা স্মৃতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বুধবার দুপুরে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সহকারী অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে কলেজ হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে মোবাইল ফোনে বক্তব্য রাখেন মরহুম সৈয়দ নজমুল হুদার মেয়ে জামিল আখতার বীনু।

ঘাসফুল শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইলে ঘাসফুল শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এডিপির সহযোগিতায় ও কেন্দ্রীয় চাইল্ড ফোরামের আয়োজনে এ সমাবেশ? অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম সুজন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক প্রমুখ।

কঞ্চিবাড়ীতে উপজেলার দাবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ীতে উপজেলা বাস্তবায়নের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন সাত ইউনিয়নের বাসিন্দাগণ। উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের ধুবনী বাইপাস মোড়ে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকার লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, জেলা পরিষদের সদস্য জামিউল ইসলাম আনসারী, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল প্রমুখ।

পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার বার্ষিক

পরিকল্পনা সম্মেলন

শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ২৯তম বার্ষিক সম্মেলন বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুত্ফুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নকলা (শেরপুর) সংবাদদাতা নকলায় ২০১৯-২০ অর্থবছরের খরিপ-২  মৌসুমে মাসকালাই উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বুধবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস  চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।

গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার উপজেলার নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর আতিকুর রহমান, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।