ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রবিবার সকালে যশোর-বেনাপোল রেলপথের লাউজানী নামক স্থানে বেনাপোলগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, 'অজ্ঞাত পরিচয় পাগল কয়েক দিন ধরে উক্ত এলাকায় চলাফেরা করছিলেন। রবিবার সকালে লাউজানী নামক স্থানে তার ছিন্নবিছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়।'

আরও পড়ুনঃ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ পুলিশ সদস্য আহত

খুলনা রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু