বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি পদে (চলতি দায়িত্ব) তিন জন এবং ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে অতিরিক্ত আইজি (গ্রেড-২) পদে পদোন্নতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) শেখ মোহাম্মদ মারুফ হাসান, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন এবং একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন।