পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিস ইয়াবাসহ মো. জাহিদুর রহমান সবুজ (৩১) ও ২০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম সরদার (২৩) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা গেছে, ভাণ্ডারিয়া পৌর শহরে জামির তলা গ্রামের আ. আজিজ খানের পুত্র জাহিদুর রহমান সবুজ ভাণ্ডারিয়া বন্দর বাজারে চালপট্টি ইয়াবা বেচাকেনার সময় থানার এসআই কাইয়ুম, এএসআই শাহ জামাল তাকে গ্রেফতার করে। অন্যদিকে পৃথক অভিযানে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মো. সোহরাব সরদার ছেলে সাইদুল সরদার গাঁজা বিক্রি করার সময় মধ্য ভাণ্ডারিয়া শুভেচ্ছা বেকারির সামনের রাস্তা থেকে গ্রেফতার করে।