নগরায়নের প্রভাবে উধাও হয়ে যাচ্ছে খেলার মাঠ। তাই মুক্ত হোক শৈশব ক্যাম্পেইনের প্রথম কার্যক্রম হলো ‘কার ফ্রি স্ট্রিট’। গত ৬ সেপ্টেম্বর সার্ফ এক্সেলের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে ‘কার ফ্রি স্ট্রিট’ ইভেন্টের পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি সংবাদ সম্মেলনের। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ১০টা পর্যন্ত চলা এই সংবাদ সম্মেলনে ছিল অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে প্যানেল আলোচনা। ‘মুক্ত হোক শৈশব’ শীর্ষক এই প্যানেল আলোচনায় অংশ নেন ইউনিলিভার বাংলাদেশের ফ্যাব্রিক সলিউশনস ক্যাটাগরি হেড জিশান বায়েজিদ রহমান, ন্যাশনাল ইন্সটিটিউশন অফ মেন্টাল হেলথের ডিরেক্টর ডক্টর মোহিত কমাল, সেইভ দ্য চিল্ড্রেন অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর সৈয়দ মাতিন হসান ও ডিটিসিএ-এর অ্যাডিশনাল সেক্রেটারি জাকির হোসেন মজুমদার। —প্রেস বিজ্ঞপ্তি