জনসচেতনতা তৈরিতে বিএসটিআইতে শিক্ষা সফর কার্যক্রম চালু

ভেজাল ও নিম্নমানের পণ্য উত্পাদনকারী ছোটো-বড়ো কোনো প্রতিষ্ঠানই ছাড় পাবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) -এর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, পণ্যের মানের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআইর দায়িত্ব। বিএসটিআই সে দায়িত্ব পালন করতে যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে ‘বিএসটিআইতে শিক্ষা’ সফরের অংশ হিসেবে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।—প্রেস বিজ্ঞপ্তি