শোক সংবাদ

আলহাজ দুুদু মিয়া তালুকদার

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীর পিতা আলহাজ দুদু মিয়া তালুকদার মঙ্গলবার চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুর পর বিকাল পাঁচটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরী ও বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

খন্দকার এনামুল হক মুকুল

দি এশিয়ান এইজ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য খন্দকার এনামুল হক মুকুল (৪৮) গত মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)।

এর আগে তিনি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবে তার সংবাদ সংক্রান্ত কাজ শেষ করে বাড়ি ফেরেন। বিকাল চারটায় উপজেলার মাটিকাটা নামক স্থানে সংবাদ সংগ্রহে গেলে সেখানে হঠাত্ করে বুকে ব্যথা অনুভব করেন। পরে আশেপাশের লোকজন সেখানেই তার মাথায় পানি দেন। পরে তাকে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।