যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী তালিকায় তেহরিক-ই-তালেবান-ইন পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালিসহ ১১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন। তিনি বলেন, আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মোট ১৫ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তালিকায় আল-কায়েদা ও আইএস নেতাদের নামও রয়েছে। তবে এসব সংগঠনের নেতাদের ওপর এই নিষেধাজ্ঞা নতুন নয়। - ডন