পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছয় সপ্তাহ ব্যাপী নির্বাচনী প্রচারণা শুরুর আগে গতকাল বুধবার অটোয়ায় গভর্ণর জেনারেল জুলির (রাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রধান) সাক্ষাত্ করে তার শুভেচ্ছা গ্রহণ করেন ট্রুডো। গভর্নর জেনারেলের বাসভবনের বাইরে সাংবাদিকদের ট্রুডো জানান, ২১ অক্টোবর কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত চার বছরে আমরা অনেক কাজ করেছি। যদিও সত্যি কথা হলো- আমরা মাত্র শুরু করেছি। তিনি জানান, অতীতের রক্ষণশীল সরকারের সংকোচন ও ছাটাইয়ের ব্যর্থ নীতিতে ফেরা হবে কিনা তা এবার ঠিক করবে জনগন। -বিবিসি