তেলবাহী ট্যাংকলরি খাদে, চালকের সহকারী নিহত

যশোরের কেশবপুরে তেলবাহী ট্যাংকলরি খাদে পড়ে এর সহকারী নিহত হয়েছেন। চালককে গুরুতর আহত অবস্থায় কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।​

নিহত ওই ট্যাংকলরির সহকারী সাব্বির হোসেন মোল্লা (২৮) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পারাবো বাজারের বাসিন্দা। তিনি মানিক মোল্লার ছেলে। আহত চালকের নাম আল আমীন (৩২)। 

আরও পড়ুন: ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, তেলবাহী ট্যাংকলরিটি (ঢাকা-ড-০১-০০২১) সরিষার তেল নিয়ে ঢাকা থেকে কেশবপুর হয়ে ভোমরা স্থল বন্দরে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/অনি