প্রতি শুক্রবার এসএ টিভিতে প্রচার হচ্ছে একক নাটকের বিশেষ আয়োজন। আজ রাত ৯টায় প্রচার হবে আশুতোষ সুজনের রচনা ও পরিচালনায় এ সপ্তাহের নাটক ‘কোথায় পাবো তারে’। নাটকটিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, মৌসুমী হামিদসহ অনেকে।
সারোয়ার কোম্পানির কাজে ঢাকার বাইরে যাচ্ছেন। লঞ্চে পাশের কেবিনের বিদেশি যাত্রীর সঙ্গে সে এক প্রকার যেচেই কথা বলেন। বিদেশিনি বাচ্চু নামের একজনকে খুঁজতে বাংলাদেশে এসেছেন। উনি সারোয়ারের হেল্প চাইলে সারোয়ার রাজি হয়ে যান। বাচ্চুর বাড়ি খুঁজে পেয়ে তারা জানতে পারেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাচ্চু তার চাচাতো ভাইদের হাতে নিহত হয়েছেন!