ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বৃহস্পতিবার বলেছে, তারা আগামী জানুয়ারি নাগাদ সারা বিশ্বে ২ হাজার ৩০০ লোক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নতুন প্রধান নির্বাহী জ্যাক বাউলেস এক বিবৃতিতে বলেন, আমার লক্ষ্য হচ্ছে পরিবর্তনের মাধ্যমে নতুন ধরনের প্রবৃদ্ধি এবং আমাদের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ব্যাবসায়িক উপায়গুলোকে উল্লেখযোগ্যভাবে সহজতর করা এবং এর মাধ্যমে আমাদের অংশীদারদের জন্যে দীর্ঘমেয়াদি মুনাফা নিশ্চিত করা।