দেশের বিভিন্ন এলাকায় মোবাইলফোনের মাধ্যমে তরুণীদের দিয়ে বিত্তশালী ব্যক্তিদের কাছে সংঘবদ্ধ একটি চক্র প্রেমের অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সমপ্রতি রাজধানীতে এ ধরনের ‘প্রেম প্রতারক’ চক্রের সংঘবদ্ধ দলকে পুলিশ গ্রেফতার করেছে। এ ধরনের প্রতারকরা সারা বাংলাদেশব্যাপী। মেয়েদের কণ্ঠ দিয়ে মোবাইলে ফোনে কথা বলা হয়—আপনি পুরস্কার পেয়েছেন, নিতে আসুন অথবা আপনার মোবাইলে ভুলে আমার ১০০ টাকার ফ্ল্যাক্সিলোড চলে গেছে, টাকাটা পাঠিয়ে দিন। এক্ষেত্রে ধরা দিলেই বিপদে পড়লেন। এ ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর জন্য র্যাব-পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা ১২০৪