অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

পেশাদার ফুটবল, প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব নিয়ে অনূর্ধ্ব—১৮ যুব ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও আজ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলছে না অফিস দল বিজেএমসি। বাফুফে বিজেএমসিকে ২০ লাখ টাকা জরিমানা করছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রিমিয়ার লিগের দল বাধ্যতামূলক খেলা। কিন্তু এবার প্রিমিয়ার লিগ হতে বিজেএমসি রেলিগেশন হয়ে গেছে। বাকি ১২ দল নিয়ে আজ টুর্নামেন্ট শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিকাল সাড়ে ৪টায় সাইফ স্পোর্টিং এবং প্রিমিয়ার লিগ হতে রেলিগেশন হওয়া নোফেল স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা। গ্রুপ পর্বে খেলা হবে।

১২ দল ৩ গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপের দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ৩০ সেপ্টেম্বর ফাইনাল। চ্যাম্পিয়ন পাবে ৩ লাখ, রানার্সআপ ২ লাখ। প্রত্যেক দল পাবে ১ লাখ টাকা করে।