কলাপাড়ায় নির্মাণাধীন শহীদ নজরুল ইসলাম সেতুর বার্জ থেকে আন্ধারমানিক নদীতে পড়ে একজন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তার নাম মো. সরোয়ার শেখ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এবং বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী গ্রাম সংলগ্ন পয়েন্টে নির্মাণাধীন সেতু এলাকায়। এঘটনায় সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স থ্রি লাইফ নেভিগেশেন-এর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেতুর বার্জ নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরোয়ার শেখ হ্যান্ডেলের আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি।