মিরপুর ইউপি নির্বাচন

জগন্নাথপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসীল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসার কার্যালয়ে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্যা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন  প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে নির্বাচন রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্বাছ মিয়া, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীনসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।