পাথরঘাটা নদী অবৈধ দখল মুক্তের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাথরঘাটা নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীটি দখল মুক্তের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাথরঘাটা নদী পাড়ের লোকজন ও গড়েয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন হয়। 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এবার এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত করে নদীটি দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।