রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়াই নদীর বিকয়া ঘাট থেকে বৃহস্পতিবার ভাসমান অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রহমান (৬)। সে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। বুধবার দুপুরে নিজ বাড়ির পাশে গড়াই নদীর সুবর্ণখোলা ঘাট এলাকায় গোসল করতে নেমে রহমান নিখোঁজ হয়। পরদিন ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে উপজেলার বিকয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় মাঝিরা। তারা কালুখালী থানায় খবর দিলে পুলিশ ও পাংশা ফায়ার সার্ভিসের অভিযানে লাশ উদ্ধার করে।
কালুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, রহমানের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।