খুলনায় প্রবীর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর হরিণটানা থানার কৈয়া এলাকার একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করে। বুধবার গভীর রাতে প্রবীর বিশ্বাসকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা বৃদ্ধ প্রবীর বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, কারা কি কারণে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।