পিরোজপুর সদর থানা থেকে চুরির সাথে জড়িত সন্দেহে গ্রেফতার এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পালিয়ে যাওয়া আসামি সালমান খানকে ঘটনার আট ঘন্টা পর সদর উপজেলার চুঙ্গাপাশা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
সালমানকে সদর থানার এসআই মুনিরুজ্জামান বুধবার মধ্যরাতে জেলা শহরের শিকারপুর এলাকা থেকে চুরি ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, সালমানের বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলা রয়েছে। সকালে থানায় নির্দিষ্ট দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির বাইরে অন্যদের উপস্থিতি কম থাকার সুযোগে আসামি পালানোর সুযোগ পায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন জানান, পালানোর পর জোর অভিযান চালিয়ে পুলিশ সালমানকে আবার গ্রেফতার করে।