টানা দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে এসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন থেমেছে। অবশ্য আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৯৭ কোটি ৩২ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৪০৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ০.৭২ পয়েন্ট বেড়েছে। ফলে সূচকের অবস্থানে খুব একটা হেরফের হয়নি। দিনশেষে ডিএসইএক্স ৪ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ০.৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৭.০৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে টাকায় প্রধান ১০টি কোম্পানি হলো : জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলার, মুন্নু সিরামিক্স, স্টাইল ক্র্যাফট, লিগেসী ফুটওয়্যার, বীকন ফার্মা, ওয়াটা ক্যামিকেল, সিলকো ফার্মা ও ইউনাইটেড পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, ন্যাশনাল টিউবস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলা, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড-১, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, লিগেসী ফুটওয়্যার, রানার অটো, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও গ্লোবাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : সানলাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, ইউনাইটেড এয়ার, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, কাট্টালি টেক্সটাইল, স্টাইল ক্র্যাফট, জিলবাংলা সুগার, সোনালি আঁশ, ট্রাস্ট ব্যাংক ও ভিএফএস থ্রেড।