আর্থিক লেনদেনে গ্রাহককে আরো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে বিকাশ অ্যাপকে আরো পারসোনালাইজড ও ইন্টারঅ্যাকটিভ করা হয়েছে। এখন থেকে এই নতুন অ্যাপে ব্যবহারকারীদের লেনদেনের ধরণ, লাইফস্টাইল এবং লোকেশন অনুযায়ী থাকবে বিভিন্ন পণ্য ও সেবার সাজেশন এবং নানা রকমের অফার। সেই সঙ্গে অ্যাপের হোম স্ক্রিনে বিকাশের মূল সেবাগুলোর আইকন, গ্রাহকের নিয়মিত লেনদেনের তথ্য, বিকাশের সেরা অফার, কিউ আর কোড স্ক্যান করার সুবিধাসহ প্রয়োজনীয় সেবা থাকবে। গ্রাহক না হয়েও যে কেউ অ্যাপে গিয়ে বিকাশের সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আগ্রহী হলে অ্যাপ থেকেই কয়েক মিনিটের মধ্যেই নতুন বিকাশ অ্যাকাউন্টও খুলতে পারবেন। বিকাশের নতুন অ্যাপটি এখন থেকেই অ্যাপস্টোর ও গুগল প্লেস্টোর থেকে আপডেট বা ডাউনলোড করা যাচ্ছে। বিকাশ এর নতুন অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট খুলে বিকাশে লগ-ইন করলে নতুন গ্রাহক তাত্ক্ষণিক প্রথমবার ১০০ টাকা বোনাস পাবেন। গতকাল থেকে শুরু হওয়া অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু কখনো অ্যাপ ব্যবহার করেননি, তাদের জন্যও থাকছে অফার। এমন গ্রাহকরা অ্যাপ ডাউনলোড করে লগইন করলে পাবেন তাত্ক্ষণিক ৫০ টাকা বোনাস। অফারটি চলব ৩১ ডিসেম্বর পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি