এমিরেটসের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

অপারেশন, বাণিজ্যিক ও আন্তর্জাতিক বিষয় বিভাগের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণা প্রদান করেছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন। চিফ অপারেটিং অফিসার হিসেবে আদেল আল রিধা অপারেশন সম্পর্কিত সব কার্যক্রমের নেতৃত্বে থাকবেন। তার দায়িত্বের মধ্যে থাকবে ফ্লাইট অপারেশন্স, সার্ভিস ডেলিভারি, এয়ারপোর্ট সেবা, এমিরেটস প্রকৌশল বিভাগ, ক্রু মানবসম্পদ, উড়োজাহাজ ক্রয় এবং ফ্লাইট প্রশিক্ষণ একাডেমি। এছাড়া আপত্কালীন ব্যবস্থাপনাসহ এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্ক অপারেশন্সের দায়িত্বও তিনি পালন করবেন। গত ৩১ বছর যাবত্ তিনি এমিরেটসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

আদনান কাজিম চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে এমিরেটসের বিশ্বব্যাপী বাণিজ্যিক কার্যক্রম, ই-কমার্স, লয়্যালটি প্রোগ্রাম—এমিরেটস স্কাইওয়ার্ডস এবং এমিরেটস স্কাই কার্গোর দায়িত্বে থাকবেন। এছাড়াও তিনি এয়ারলাইনের কৌশলগত পরিকল্পনা, রাজস্ব অপটিমাইজেশন দলের নেতৃত্ব দিবেন। ১৯৯২ সাল থেকে তিনি এমিরেটসে কর্মরত রয়েছেন।

নতুন ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট—ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্স শেখ মাজিদ আল মুয়াল্লা এয়ারলাইনের গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, পাবলিক পলিসি, রেগুলেটরি, পরিবেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ পরিচালনা ও তত্ত্বাবধান করবেন। সরকারের সঙ্গে সমঝোতা, এয়ার সার্ভিস আলোচনা এবং এমিরেটস যেসব এভিয়েশন শিল্প সংগঠনের সঙ্গে যুক্ত সেগুলোর ফোরামে তিনি এমিরেটসের প্রতিনিধিত্ব করবেন। —প্রেস বিজ্ঞপ্তি