ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মশা নিধনে আগামী রবিবার থেকে দ্বিতীয় দফা ‘চিরুনি অভিযান’ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার গাবতলী বেড়িবাঁধ বাজারে সিটি করপোরেশনের পুরোনো মেশিন এবং আমদানি করা নতুন মেশিন পরিদর্শন এবং এর কার্যকারিতা সম্পর্কে জানতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।