ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে তার নিজ বিশ্ববিদ্যালয় থেকেই বহিষ্কারের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয় ছাত্ররা। বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বরিস। পার্লামেন্ট বাতিলের পরই প্রতিবাদস্বরূপ এমন দাবি তুলল বরিসের অনুজরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বরিসের সব প্রতিকৃতি সরানোর দাবি তুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয় ছাত্ররা।
ছাত্রদের বিশাল জনস্রোত লক্ষ্য করে বরিসের বহিষ্কারের ব্যাপারে আবেদন করার সিদ্ধান্ত নেয় হ্যারিয়েট লেস্টার ও এন্ড্রু ম্যাকগোয়ান নামে দুজন।
বেলিওল মিডল কমন রূমের নারীবিষয়ক কর্মকর্তা মি. লেস্টার বলেন, ‘বরিস যখন ছাত্র ছিলেন, তখনকার তুলনায় কলেজের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।’ বরিসের সমালোচনা করে তিনি বলেন, ‘বরিস আমাদের কলেজের প্রতিনিধিত্ব করেন না। আমরা তাকে আমদের অ্যালুমনাই হিসেবে রাখতে চাই না। কলেজের ওপর তার ক্ষমতা আর খাটবে না।’
আরও পড়ুন: মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ২২ বাংলাদেশীসহ ট্রলার উদ্ধার
বরিসকে বহিষ্কারের ব্যাপারে ছাত্রদের অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে লেস্টার বিবিসিকে বলেন, ‘ছাত্ররা বরিসের কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েছে।’
পার্লামেন্টের গুরুত্ব তুলে ধরে মি.ম্যাকগোয়ান জানান, ‘আমরা এই আন্দোলনকে সম্মান জানাই। আমরা সরকারকে বোঝাতে চাই, দেশের এই ক্রান্তিলগ্নে পার্লামেন্ট সাংসদদের বিতর্কের জন্য খোলা থাকা খুব জরুরি।
বিবিসি
ইত্তেফাক/মিশু/অনি