পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) গাজী মাহাবুবুল আলম (৬৪) হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে ও সকাল ১০টায় নিজ বাড়ি ভিটাবাড়িয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জাতীয় পার্টি-জেপির উপজেলা আহবায়ক মো. মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্নাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন।
এদিকে তার রুহের মাগ ফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক এবং অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।