জেপি নেতার কন্যা হত্যায় তীব্র নিন্দা

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গাংনী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিমের মেয়ে শোভা রাজমিন হুসনা (২০) হত্যায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন।

একই সঙ্গে হত্যায় জড়িতদের বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। শেখ শহীদ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।