ছাত্ররাজনীতি

ছাত্রদলের কাউন্সিলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমানের করা এক মামলার প্রেক্ষিতে ঢাকার ৪র্থ সহকারি জজ নুসরাত জাহান বিথী গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে কারণ দর্শাতে বলা হয়েছে। আদালত সূত্র এ তথ্য জানিয়েছে। ২৭ বছর পর ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে ২৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন লড়ছেন।