বিদ্যালয় ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার সকালে সিরাজদিখানে স্কুলভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও বালুরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, অষ্টম শ্রেণির ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক তলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার আসিফকে মৃত ঘোষণা করেন।