বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্রে ঢোকার ব্যর্থ চেষ্টা

ভারতের ৩২ বছরের এক যুবক ৮১ বছরের বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ধরা পড়েছেন। ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা শ্রীকান্ত কিশোর বলেন, ওই যুবক এমন বেশ ধরেছিলেন যে, তিনি অনেক বয়স্ক। চলাফেরায় অক্ষম। তার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। মাথায় সাদা পাগড়ি। প্রাথমিক অবস্থায় এমন ভাব করছিলেন যে, তিনি হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে অক্ষম। কিন্তু এয়ারপোর্ট কর্মীদের এরপর একের পর এক প্রশ্নবাণে ওই যাত্রী স্বীকার করেন, তিনি বৃদ্ধ নন এবং তার পাসপোর্টটি ভুয়া। তার আসল বয়স ৩২ বছর। নাম জয়েশ প্যাটেল। তিনি গুজরাট রাজ্যের বাসিন্দা। -সিএনএন