গত মাসে কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর সেখানে ভারতীয় বাহিনীর অভিযানে প্রায় চার হাজার মানুষকে আটক করা হয়েছে। ভারতীয় সরকারের এক পরিসংখ্যান হাতে পাওয়ার বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত ৬ সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী কাশ্মিরে প্রায় ৩ হাজার আটশো মানুষকে গ্রেফতার করা হয়। তবে এর মধ্যে দুই হাজার ৬০০ জনকে বিভিন্ন শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা জম্মু-কাশ্মির পুলিশ এই আটকের সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করেনি।