যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং ও মনস্তাত্ত্বিক সেবা বিভাগের পরিচালক গ্রেগরি ইয়েলস আত্মহত্যা করেছেন। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর আত্মহত্যার পর পরিস্থিতি সামাল দিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ৫ বছর পর এসে তিনি নিজেই আত্মহননের পথ বেছে নিয়েছেন। স্বজনরা বলছেন, কাজের চাপে মানসিক সংকট ও হতাশার কারণে এমনটা ঘটেছে। এনবিসি নিউজ জানায়, এ বছরের মার্চ মাসে গ্রেগরি ইয়েলস পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং ও মনস্তাত্ত্বিক সেবা বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পান।